1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের সভা, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ কর্মসূচি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. মামুন মোল্লা খুলনা 

ঐতিহ্যবাহী গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি ও সাংবাদিক সাইফুল্লাহ তারেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন ইমনের সঞ্চালনায় সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে থাকবে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে হামদ ও নাত প্রতিযোগিতা।

এ ছাড়া মানবসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে দীর্ঘদিন ধরে মৃত ব্যক্তিদের কবর খনন ও দাফন-কাফনের কাজে নিয়োজিত সম্মানিত ব্যক্তিদের বিশেষ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ক্লাবের সাধারণ সম্পাদক মো. আরমান হোসেন ইমনকে আহ্বায়ক এবং উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ডলারকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের একটি বিশেষ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ডলার, আবুল কাশেম, মোহাম্মদ আছাবুর, মো. শামসুর রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা ও মো. সাজ্জাদ হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস, সহসাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহুল, কোষাধ্যক্ষ আবির আহমেদ, সহকারী কোষাধ্যক্ষ আমিন আসিফ, আইসিটি ও মিডিয়া বিষয়ক সম্পাদক তাইজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মো. হুসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. তুহিন, সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাইম, সহপ্রচার সম্পাদক মাহফুজ হাসান অন্তর, দপ্তর সম্পাদক আবির, সহকারী দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাতুল।

সভায় ক্লাবের সাধারণ সদস্য মো. রফিক, আসিফ, হুসাইন, রোহান, রবি, আরিফ, তানভির, মো. আবুল হোসেন, মোহাম্মদ হাসান, এহিয়া, আনিসুর, মোহাম্মদ আশিক ও মোহাম্মদ শরীফসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park