1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গেয়ো কবি ও সাংবাদিক বাদশা মিয়া সিকদারের সুস্থতা কামনায় দোয়া

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বল্যাহাটি গ্রামের বিশিষ্ট গেয়ো কবি, সাংবাদিক, অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাদশা মিয়া সিকদার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। তাঁর আশু সুস্থতা ও রোগমুক্তি কামনায় দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব, সহকর্মী, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি ও তাঁর পরিবার।

বাদশা মিয়া সিকদার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সাহিত্যচর্চা, অভিনয় ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির অন্যতম সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কালিয়া প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত রয়েছেন।

সাহিত্যাঙ্গনে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শতাধিক কবিতা রচনা করেছেন এবং গ্রামীণ জীবন, লোকসংস্কৃতি ও সমাজ বাস্তবতাকে তুলে ধরে একজন গেয়ো কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন। পাশাপাশি তিনি একজন দক্ষ মঞ্চ ও নাট্য অভিনেতা হিসেবেও সুনাম অর্জন করেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ঐতিহাসিক চরিত্র নবাব সিরাজউদ্দৌলার ভূমিকায় অভিনয় করে তিনি দর্শক ও সংস্কৃতিপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন।

তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদশা মিয়া সিকদারের শারীরিক অবস্থার উন্নতির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করে আবারও সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার অঙ্গনে সক্রিয় হওয়ার তৌফিক দান করেন এ কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park