
গোপালগঞ্জ প্রতিনিধি
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গোপালগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. শিহাব উদ্দিন।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া মো. শিহাব উদ্দিন বর্তমানে দৈনিক আলোকিত প্রতিদিন-এর গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও নড়াগাতীর সংবাদ নিউজ পোর্টাল এ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি সাপ্তাহিক সুপ্রভাত ঢাকা-এর জেলা প্রতিনিধি, প্রেসক্লাব গোপালগঞ্জের সক্রিয় সদস্য এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নববর্ষ উপলক্ষে এক বার্তায় মো. শিহাব উদ্দিন বলেন, “নতুন বছর বয়ে আনুক সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি।” তিনি গোপালগঞ্জবাসীর সার্বিক উন্নয়ন ও কল্যাণ কামনা করেন এবং আশা প্রকাশ করেন, নতুন বছরে সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জ আরও এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, সাংবাদিক সমাজের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থ রক্ষা করা। এ ক্ষেত্রে সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যবদ্ধ ভূমিকা গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
**NGS/MMH