1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জের ওড়াকান্দিতে শেষ হচ্ছে বারুণী স্নানোৎসব

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবোৎসব উপলক্ষে আয়োজিত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম বারুণী স্নানোৎসব ও তিন দিনব্যাপী মেলা আজ (২৭ মার্চ) শেষ হচ্ছে। বুধবার (২৬ মার্চ) রাত ১১:৩০ মিনিটে শুরু হওয়া এ উৎসব আজ রাত ৯:৩০ মিনিটে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে।

ভক্তদের ঢল ও মেলা আয়োজন:

স্নানোৎসবে যোগ দিতে দেশ-বিদেশ থেকে হাজার হাজার মতুয়া ভক্ত ও অনুসারী শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে সমবেত হয়েছেন। ঠাকুরবাড়ি ঘেঁষে বসেছে বিশাল বারুণী মেলা, যেখানে কাঠ, বাঁশ, বেত, মাটির তৈরি সামগ্রী, তালপাখা, মিষ্টি, চানাচুরসহ বিভিন্ন দোকান বসেছে।

বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে আসা ভক্ত বিপুল কুমার মিস্ত্রী বলেন, “আমি প্রতি বছর এখানে আসি, তবে করোনার কারণে কয়েক বছর আসতে পারিনি। এবার আসতে পেরে খুব ভালো লাগছে।”

নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি:

ভক্তদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সিসি ক্যামেরা ও নজরদারি চৌকি বসানো হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে।

দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিরাপত্তায় কাজ করছে। বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে, অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “স্নানোৎসব ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রয়েছে।”

ঐতিহ্যবাহী এ আয়োজন:

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ফাল্গুন মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে এ উৎসব প্রতি বছর পালিত হয়। এবার হরিচাঁদ ঠাকুরের ২১৪তম আবির্ভাবোৎসব উদযাপিত হচ্ছে, যেখানে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মতুয়া ভক্তরা অংশ নিয়েছেন।

উল্লেখযোগ্য ঘটনা:

২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেন, হরিমন্দিরে পূজা-অর্চনা করেন এবং মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park