1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

আজ সকাল ৪ ঘটিকায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন সাজাইল ইউনিয়নের নিচু মাজড়া এলাকায় ঢাকা -খুলনা মহাসড়কের উপর ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো – ট ২৪-৫৬০৪) বেপরোয়া ও দ্রুত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশে রেন্ডি গাছের সাথে ধাক্কা দেয়।

এতে দূর্ঘটনার ফলে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের অজ্ঞাত (৩০) নামীয় হেল্পার ট্রাকের ভিতরে আটকা পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ট্রাকের ড্রাইভার মাহবুব(৪০), পিতা: অজ্ঞাত, সাং-অজ্ঞাত গুরুতর আহত হয়। ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস টিম সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কাশিয়ানী থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণ করেন। বর্ণিত মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। উক্ত বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park