1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের কম্বল বিতরণ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গভীর রাতে শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তর গভীর রাতে উপজেলার পশ্চিমপাড় থেকে রাধাগঞ্জ পর্যন্ত সড়কের দু’পাশের বিভিন্ন বাড়িতে গিয়ে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিঘলীয়া গ্রামের ৬০ বছরের বৃদ্ধা শেফালী বেগম বলেন, গত কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছে। ঘরে গরম কাপড় ছিলো না। এই ঠান্ডায় খুব কষ্টে ছিলাম। হঠাৎ করে আমাগো ইউএনও ম্যাডাম আমার বাড়িতে কম্বল নিয়ে আসলো। কম্বলডা পাইয়া খুব উপকার হইছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, এটি আমাদের রুটিন মাফিক কাজেরই অংশ। সমাজের গরীব অসহায় মানুষদের পাশে দাড়ানো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এই উপজেলায় সরকারিভাবে আশা কিছু কম্বল আমি আমার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে শীতার্ত মানুষদের বাড়িতে পৌছে দিলাম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park