1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরকিয়ার জের ধরে স্বামীকে কুপিয়ে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে স্বামীর পরকীয়া সন্দেহে ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ছুরিকাঘাত করলে সৌদি প্রবাসী বায়েজিদ সিকদার মারাত্মকভাবে আহত হন।

গুরুতর অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বায়েজিদ টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের ওহাব আলী শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দাম্পত্য জীবনে পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ঘটনার দিন রাতেও তীব্র ঝগড়ার একপর্যায়ে স্ত্রী ছুরি দিয়ে স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন।

অভিযোগ রয়েছে, ঘটনার পর স্ত্রী নিজেই আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসা দেন এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

এ ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park