1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে আতঙ্ক কাটেনি, শনিবারেও বেশিরভাগ দোকানপাট বন্ধ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার পর টানা কারফিউয়ের কবলে থাকা গোপালগঞ্জে জনজীবনে এখনো স্বাভাবিকতা ফেরেনি। শনিবার (১৯ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল করা হলেও শহরের বেশিরভাগ দোকানপাটই বন্ধ রয়েছে এবং জনমনে রয়ে গেছে তীব্র আতঙ্ক।

শনিবার সকাল ১০টা থেকে জেলা শহরের চৌরঙ্গী, বটতলা, কালিবাড়ী, বিসিক ও থানাপাড়া এলাকার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা গেছে, সড়কে স্বাভাবিক যান চলাচল নেই, সাধারণ মানুষের উপস্থিতিও অনেকটাই কম। জরুরি প্রয়োজনে যারা বের হয়েছেন, তাদের বড় অংশই দিনমজুর বা শ্রমজীবী মানুষ। শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায়ও অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। অল্প কিছু দোকান খুললেও বেচাকেনা তেমন হয়নি।

লঞ্চঘাট এলাকায় কথা হয় শাহাবুদ্দিন সুজা নামে এক যুবকের সঙ্গে। তিনি বলেন, “জরুরি কাজে শহরে এসেছিলাম। কিন্তু কাজ হবে কি না, বুঝতে পারছি না। চারদিকে থমথমে পরিবেশ, বেশিরভাগ দোকানও বন্ধ।”

বিসিক এলাকায় বাজার করতে আসা সুরুজ নামের এক বৃদ্ধ বলেন, “কারফিউ নেই শুনে বাজারে এসেছি। কিন্তু লোকজন নেই বললেই চলে। ভেতরে ভেতরে এখনো সবাই ভয় পাচ্ছে।”

একই এলাকার ইজিবাইক চালক মাহমুদ মিয়া জানান, “গত তিন দিন ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু ইনকাম নেই বললেই চলে। আজ ভেবেছিলাম আয় হবে, কারণ কারফিউ নেই—কিন্তু যাত্রীর দেখা নেই। মানুষ এখনো ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে।”

লঞ্চঘাট, বিসিক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লঞ্চঘাট এলাকায় দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার বলেন, “পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তবে আমরা সতর্ক আছি। অভিযান পরিচালনা করছি, কিন্তু সুনিশ্চিত করছি যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।”

উল্লেখ্য, এনসিপি আয়োজিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৭ জুলাই) ভয়াবহ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন এবং অন্তত ৪৫ জন পুলিশ সদস্য ও বহু সাংবাদিক আহত হন। ঘটনার পর শহরে কারফিউ জারি করা হয়, যা শুক্রবার পর্যন্ত কঠোরভাবে বলবৎ ছিল।

পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এলেও, এখনও আতঙ্ক কাটেনি জনমনে। ব্যবসা-বাণিজ্য ও জনজীবন স্বাভাবিক হতে সময় লাগবে বলে মনে করছেন স্থানীয়রা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park