
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ।
গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম বেলায়েত-এর নির্দেশনায় এক ঐতিহাসিক ও বৃহৎ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উক্ত টুর্নামেন্টে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোঃ জুবায়ের হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফুল হক আরিফ এবং সদস্য সচিব শাহিনুল ইসলাম দুখু। এছাড়াও বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ জেলার প্রতিটি ইউনিট থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
এই টুর্নামেন্টের মাধ্যমে গোপালগঞ্জবাসীর সঙ্গে বিএনপি’র ঐতিহাসিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা ও তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে উদ্দীপনা তৈরি হবে বলে মন্তব্য করেন নেতারা।
এইচ এম বেলায়েত জানান, গোপালগঞ্জবাসীর জন্য এই টুর্নামেন্ট একটি মিলনমেলা হয়ে উঠবে। তিনি বলেন, “জাতীয়তাবাদী দর্শন ও আদর্শে উজ্জীবিত হয়ে আমরা দেশের কল্যাণে একসাথে এগিয়ে যাব।”
তিনি গোপালগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলকে টুর্নামেন্টে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।