
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি :
“মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় বিচার সমুন্নত রাখার অঙ্গীকার” এই মূল লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ।
গত মঙ্গলবার (১ এপ্রিল) পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম রাশেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্যের এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জুবায়ের হোসেনকে আহ্বায়ক, আরিফুল হককে যুগ্ম আহ্বায়ক এবং মো. শাহিনুল ইসলাম দুখুকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন — হাচানুল বান্না, আহামুদ শেখ, মো. সৌরভ মোল্লা, মোঃ ফজলে রাব্বি, মোঃ ছোটন মোল্লা, মো. লিংকন মোল্লা, মো. পিয়াস শেখ, মো. জুয়েল শেখ, মো. কালা মোল্লা, ওমর ফারুক ডলার, মনিরুজ্জামান পিয়াস, ফুরকান গাজী, রাজিব বিশ্বাস, ইমরুল হাসান, মামুন মোল্লা, মিজু বিশ্বাস, মোঃ রেজাউল ইসলাম মুকুল ও মোঃ শিপন মিনা।
কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য আহ্বায়ক মো. জুবায়ের হোসেনকে অনুরোধ জানানো হয়েছে।