1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে চার দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের অধীনে জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, “গ্রাম আদালতের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা, নথি সংরক্ষণ ও রেজিস্ট্রার ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখতে পারবেন। মাঠপর্যায়ে কাজের দক্ষতা বাড়াতে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে মাঠপর্যায়ে বাস্তবায়ন কেমন হচ্ছে, তা সরেজমিনে পরিদর্শন করা হবে।”

প্রশিক্ষণে গ্রাম আদালত আইন ২০০৬, সংশোধিত আইন ২০২৪ ও বিধিমালা ২০১৬ নিয়ে বিশেষ সেশন পরিচালনা করেন ডিআরটি সদস্য বিশ্বজিত কুমার পাল (উপপরিচালক, স্থানীয় সরকার), মোহাম্মদ সফিকুল ইসলাম (জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ), কাজী মাহবুবুল আলম (অতিরিক্ত পুলিশ সুপার), মো. হারুন অর রশিদ (উপপরিচালক, সমাজসেবা), সাজেদুল হক (উপপরিচালক, যুব উন্নয়ন) এবং লাখসানা লাকী (উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর)।

সেশন পরিচালনায় সার্বিক সহায়তা করেন মো. আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প, গোপালগঞ্জ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন স্থানীয় সরকার উপপরিচালক বিশ্বজিত কুমার পাল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park