1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ইজিবাইক-চালক হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান শেখের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়া শাখা।

 

মঙ্গলবার (১৪ মে) বেলা ১১ টায় এ কর্মসূচি পালন করেন, টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের বাসিন্দা গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ তপু শেখের ছেলে নিহত আরমান শেখ (১৯) গত ১১মে শনিবার দুপুর তাঁর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হন। গত রোববার ১২ মে বিকাল তিনটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার দাড়িয়ারকূল নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

আরমান শেখের নির্মম হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল ১১ টার দিকে ইজিবাইক চালকেরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে বেলা ১১টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটি টুঙ্গিপাড়ার সভাপতি মিটু শেখ, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুম শেখ, সাংগঠনিক সম্পাদক ইছাক মোল্লা সহ প্রায় ২ শত অটোচালক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park