1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ কেরামত প্লাজার মালিক গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ

গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে ইয়াবা, দেশীয় অস্ত্র ও একটি গাড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের একজন শহরের কেরামত প্লাজার মালিক রফিকুল ইসলাম মিনা (৩৫), অন্যজন তাঁর গাড়িচালক সাজ্জাদ (৩০)।

রবিবার দিবাগত রাত তিনটার দিকে গোপালগঞ্জ মেডিকেল কলেজের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রফিকুল ইসলাম মিনা সদর উপজেলার নিজরা সিকিপাড়া গ্রামের কেরামত আলী মিনার ছেলে। তাঁর সঙ্গে থাকা গাড়িচালক সাজ্জাদ একই এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ড. মো. রুহুল আমিন সরকার জানান, “বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ মেডিকেল কলেজের সামনে অবস্থান নেয়। সন্দেহভাজন একটি গাড়ি তল্লাশি করে ভেতর থেকে ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গাড়িতে থাকা দুইজনকে ঘটনাস্থলেই আটক করা হয়।”

তিনি আরও বলেন, এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park