1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে কোটালিপাড়ায় অজানা রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জের কোটালিপাড়ায় অজানা রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই জেলার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ ও
৭ম শ্রেণীর শিক্ষার্থী।

ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৫০/৬০ জন ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার ছিল ছাত্রীদের পরীক্ষা। এই পরীক্ষা চলাকালিন সময়ে ছাত্রীরা একের পর এক অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান অসুখের নাম বলতে, না পারলেও তিনি যাদেরকে চিকিৎসা দিয়েছেন তারা ভাল আছে বলে জানিয়েছেন। অসুস্থদের মধ্যে ৩৭ জনকে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা বলেন, ৪০/৫০ জন শিক্ষার্থী শ্বাস কষ্টের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে। তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হচ্ছে। তবে অল্প সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park