1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

গোপালগঞ্জে চোর সন্দেহে ফয়সাল শেখ (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে সদর উপজেলার গোলাবাড়িয়ার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল শেখ উপজেলার বেদগ্রাম এলাকার শরিফুল শেখের ছেলে। তিনি বেদগ্রাম বাসস্টান্ড এলাকার চায়ের দোকানি ছিলেন।

নিহতের পরিবারের দাবি, ফয়সালকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

ওসি মোহাম্মদ আনিচুর রহমান জানান, ভোর সাড়ে ৪টার দিকে গোলাবাগড়িয়া এলাকায় এক ব্যক্তিকে মারপিট করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। চোর সন্দেহে ফয়সালকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যান স্থানীয়রা।

ফয়সালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park