1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৪৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি

বুধবার ১ জানুয়ারি জেলার সদর পৌরপার্ক মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন গোপালগঞ্জ জেলা ছাত্রদল। গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. মিকাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুজ্জামান (রাফি) আহ্বায়ক গোপালগঞ্জ জেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. কাজী আবুল খায়ের যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি ও পিপি গোপালগঞ্জ আদালত। সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকা কলেজ মাহাবুব আলী সোহেল, ডা. কে.এম বাবর সাবেক ভিপি শের ই বাংলা মেডিকেল কলেজ বরিশাল , সংসদ সদস্য হিসাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীতা করেন গোপালগঞ্জ-২, এস, এম জিয়াউল কবীর বিপ্লব সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক গোপালগঞ্জ জেলা ছাত্রদল ও সদস্য জেলা বিএনপি। শেখ হাসিবুর রহমান (হাসিব) সভাপতি পৌর বিএনপি গোপালগঞ্জ, রিয়াজ উদ্দিন লিপটন সভাপতি গোপালগঞ্জ জেলা যুবদল, মো. সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল, ইমরুল হাসান সিনিয়র সহ-সভাপতি জেলা ছাত্রদল, সাজিদুর রহমান সাধারণ সম্পাদক পৌর ছাত্রদল, রানা মোল্লা পৌর ছাত্রদল।

রেদওয়ান রহমান বাবু সভাপতি শহর ছাত্রদল, শেখ শরিফুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি ছাত্রদল, ইমরান আলী ইভান সাধারণ সম্পাদক সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, লালন শেখ আহ্বায়ক কোটালীপাড়া উপজেলা ছাত্রদল, মেহেদি হাসান মারুফ, আব্দুর রহিম সদস্য সচিব টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদল। তাজবীর হাসান সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রদল সহ দলটির সকল নেতাকর্মীরা। গোপালগঞ্জ জেলা ছাত্রদলের নেতা কর্মীরা দীর্ঘ ১৬ বছর পর খোলা আকাশের নিচে না না আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন।।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park