1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ধুধবার (২৮ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিসের বাস্তবায়ন ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক, সিভিলসার্জন, পুলিশ সুপার,প্রেসক্লাব সভাপতি ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে সিভিল সার্জনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখানে, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গায়েত্রী বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. প্রভাষ চন্দ্র সেন সহ আরো অনেকে।এ ছাড়াও সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যলায়ের হল রুমে পুস্টি বিষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা কর্মকর্তাসহ গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park