1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, ১৫ মার্চ ২০২৫ উদ্যাপন উপলক্ষে জেলার সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

আগামী ১৫ মার্চ গোপালগঞ্জে ১ লাখ ৭৯ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন অফিসের হল রুমে অনুষ্ঠিত এ সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক। এসময় মেডিকেল অফিসার ডা: দিবাকর বিশ্বাসসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।

সিভিল সার্জন ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, আগামী ১৫ মার্চ সারা দেশের মত গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৩ হাজার ৫৭২ জন শিশুকে নীল রং এর ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৫৩১ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৭টি স্থায়ী, ১ হাজার ৭০৯ টি অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park