1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে জামায়াতে ইসলাম এর কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলাম এর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:

জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে শহরের লঞ্চঘাট এলাকার মডেল মসজিদ এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলার আমির অধ্যাপক রেজাউল করীম বলেন, “ইউনুস সরকার ভুলে গিয়েছে তার সরকার বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার, বাংলাদেশে কোনো বৈষম্য থাকবেনা, তাই আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠন করা হয়েছে। অথচ ছয় মাস দশদিন চলে যাবার পরেও জামায়াত ইসলামের সাথে বৈষম্য সৃষ্টি করেছে। এই সরকার এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যবস্থা করেনি, আজহারুল ইসলামকে অচিরেই মুক্তি দিয়ে তারা প্রমাণ করুক তারা বৈষম্য তৈরি করছেনা।”

এসময় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেমে দ্বীন জেলা আমির মওলানা আব্দুল হামিদ, জেলা জামায়াত এর সাবেক আমির এ্যাডভোকেট আজমল হোসেন সরদারসহ আরো অনেকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park