1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে জিপিএ-৫ পাওয়া ৬৪৪ শিক্ষার্থীকে জেলা প্রশাসনের সংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬৪৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের প্রধান নির্বাহী অমিত দেব নাথ, পৌর প্রশাসক মো. গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী এবং জেলা শিক্ষা কর্মকর্তা খো. রুহুল আমিন।

সালমা পারভীনের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর গোপালগঞ্জে এসএসসি (সাধারণ) থেকে ৬০৭ জন, দাখিল থেকে ১৭ জন এবং ভোকেশনাল থেকে ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে শহর এলাকায় এসএসসিতে ১৯১ জন, দাখিলে ১ জন এবং ভোকেশনালে ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরা যারা আজ এই সফলতার শিখরে পৌঁছেছ, তোমাদের পরিশ্রম শুধু তোমাদের নয়, পুরো জাতির জন্য এক অনুপ্রেরণা। আশা করি ভবিষ্যতে আরও উচ্চ লক্ষ্য নিয়ে সাহসী পদক্ষেপ নেবে।” অনুষ্ঠান শেষে জেলার পাঁচ উপজেলার কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং তাঁদের ভবিষ্যৎ পথচলায় আরও সাফল্যের কামনা করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park