1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের নামে কুরবানী ও মধ্যাহ্ন্যভোজের আয়োজন বিএনপি নেতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি,

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের নামে পশু কুরবানী ও তাদের পরিবারের সদস্য সহ নয় শতাধিক নেতাকর্মীদের জন্য মধ্যাহ্ন্যভোজের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ – সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

রবিবার (৮জুন) মুকসুদপুর উপজেলার চৌরঙ্গী এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এসময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ মহিলা দলের সভানেত্রী রওশানারা রত্না ও সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ও ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম পিংকুসহ বিএনপি, যুবদল , স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park