1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে জেলা পরিষদের কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি, মোঃ শিহাব উদ্দিন

“কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই”—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা পরিষদের আয়োজনে কর্মচারীদের জন্য “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) মুহম্মদ কামরুজ্জামান।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এ.টি.এম. সাদিকুর রহমান, প্রধান সহকারী কাজী জাকির হোসেন, উচ্চমান সহকারী পূর্ণিমা রানী বিশ্বাস ও রণজিৎ সাহা, সহকারী হিসাব রক্ষক কৃষ্ণপদ বিশ্বাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ বেল্লাল কাজী ও ফারুক হোসেন, সার্ভেয়ার মোঃ হারুন অর রশীদসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রশিক্ষণে বক্তারা বলেন, সরকারি সেবা কার্যক্রমকে গতিশীল ও জনবান্ধব করতে হলে কর্মচারীদের পেশাগত দক্ষতা বাড়ানো অপরিহার্য। প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা আরও কার্যকরভাবে জনসেবা প্রদান করতে সক্ষম হবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park