1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে টোল নিয়ে সেনা সদস্যের ওপর হামলা, আটক ৫

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় টোল আদায়কে কেন্দ্র করে সেনাবাহিনীর একজন সদস্যের ওপর শ্রমিকদের হামলার ঘটনা ঘটেছে। এতে ঢাকা হেড কোয়ার্টারের সেনাসদস্য কর্পোরাল সাজ্জাদ হোসেন আহত হন। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ অভিযানে পাঁচ শ্রমিককে আটক করেছে।

বুধবার (১১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—শিমুল (২৭), আল-আমিন (৩০), আনোয়ার (৬৫), সাহিন ভূঁইয়া (২১) ও ইমন সিকদার (১৭)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নড়াইলের নড়াগাতি থানা এলাকা থেকে পিকআপে করে পারিবারিক মালামাল নিয়ে ঢাকা হেড কোয়ার্টারে ফিরছিলেন সেনা সদস্য সাজ্জাদ হোসেন। চাপাইল সেতুতে টোল আদায় নিয়ে স্থানীয় শ্রমিকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকরা তাঁর ওপর হামলা চালায় এবং শারীরিকভাবে মারধর করে।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে যৌথবাহিনীর হেফাজতে নেয়। বর্তমানে আহত সেনাসদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত সেনা সদস্যের বাবা মনিরুজ্জামান জানান, ঘটনার পরপরই সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park