1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত সেনা সদস্য চিকিৎসাধীন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমরারসুর মোড়ে শনিবার (১৮ মে) রাত ১০টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত সাকিম সরদার ঘটনাস্থলেই মারা যান, আর আহত সৈনিক মোঃ আব্দুর রহিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনাবাহিনীর সদস্য মোঃ আব্দুর রহিম মাত্র একদিন আগে, ১৭ মে, দুই মাসের বাৎসরিক ছুটিতে বাড়িতে ফেরেন। পরদিন বন্ধু সাকিম সরদারের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন। গোপালগঞ্জ শহর থেকে ফেরার পথে ডুমরারসুর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত সৈনিক আব্দুর রহিমকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনায় নিহত সাকিম সরদার (পিতা: হান্নান সরদার) ও সৈনিক আব্দুর রহিম (পিতা: মো. খায়রুল আলম) উভয়েই সদর উপজেলার খানার পাড় গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় কারো মাথায় হেলমেট ছিল না। ট্রাফিক আইন অবহেলা এবং হেলমেট না পরার প্রবণতাকে বিশেষজ্ঞরা এমন মর্মান্তিক পরিণতির অন্যতম কারণ হিসেবে দেখছেন।

এদিকে পুলিশ ট্রাকটি শনাক্ত ও চালককে খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। একইসঙ্গে, স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাপ্রবণ এই মোড়ে ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, সড়ক নিরাপত্তা মানেই জীবনের নিরাপত্তা। হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও গতি নিয়ন্ত্রণের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park