1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ডিসি পার্কের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে ডিসি পার্ক নির্মাণ কাজের শুভ সূচনা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

আজ রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টায় উদ্বোধনী ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত শেষে তিনি গোপালগঞ্জ ডিসি পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গোপালগঞ্জ পৌর কবরস্থান ও জামে মসজিদের পেশ ইমাম মোঃ আল-আমিন। পরে নির্মাণাধীন ডিসি পার্কে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান নিজ হাতে একটি বকুল গাছের চারা রোপন করেন। এর আগে জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় বলেন, কর্মব্যস্ত এই শহরে নিরিবিলি হাঁটাচলার জন্য বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য হাঁটাচলার তেমন কোন সুব্যবস্থা নেই। এছাড়া ছোট্ট সোনামণিদের বিনোদনের জন্যে শেখ রাসেল শিশু পার্ক ছাড়া নেই তেমন কোন বিনোদনের ব্যবস্থা। তাই উদ্ধারকৃত বেহাত হওয়া সরকারি খাসজমিতে ডিসি পার্ক নির্মাণ হলে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ-গাছালির সমারোহে প্রকৃতির সান্নিধ্যে এসে মানুষ খানিকটা হলেও প্রশান্তি উপভোগ করতে পারবেন। এই প্রকল্প বাস্তবায়নে গোপালগঞ্জ পৌরসভা সহ একাধিক দপ্তরকে ইতোমধ্যেই কাজ বন্টন করে দেওয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যেই এই ডিসি পার্ক গোপালগঞ্জ বাসীকে বিনোদন পেতে সহায়ক ভূমিকা পালন করবে।

এ সময় গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ সরোয়ার হোসেন, গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আঃ কাদের সরদার, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, সহকারী কমিশনার মোঃ আতাউর রহমান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসক গণমাধ্যমকর্মীদেরকে নির্মাণাধীন ডিসি পার্কের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি সুবিধা ও কোন ধরনের রাইডস থাকবে এবং কোন আদলে এটা নির্মিত হচ্ছে সে সম্পর্কে ব্রিফ করেন। এছাড়াও গোপালগঞ্জে উৎপাদিত জিআই পণ্য হিসেবে স্বীকৃত দুটো পণ্যের ড্যামিও স্থাপন করা হবে এই ডিসি পার্কে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park