
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:
দেশব্যাপী ধর্ষণ, হত্যাসহ নারীর ওপর সকল প্রকার সহিংসতা প্রতিরোধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (১১ মার্চ) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি সোহান ইসলাম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ও আলহাজ্ব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা তাসবির, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক রাজীব বিশ্বাস রাজু, জেলা জাসাসের আহ্বায়ক ধীরাজ, জেলা জাসাসের সদস্য সচিব মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দেশব্যাপী ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর আইন বাস্তবায়নের দাবি জানান এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধনে ছাত্রদলসহ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করে।