1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ধর্ষকের শাস্তির দাবিতে মহিলা দলের মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ, ১১ মার্চ ২০২৫: সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ মহিলা দল মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

গোপালগঞ্জ মহিলা দলের সভানেত্রী রওশানারা রন্তার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা দলের যুগ্ম আহ্বায়ক রুপালতা মণ্ডল, রহিমা মনি ও আফরোজা বেগম।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, “নারী নির্যাতনের ঘটনায় দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করতে হবে। আমাদের সমাজকে ধর্ষণমুক্ত করতে হলে আইনের কঠোর প্রয়োগ দরকার।”

সভানেত্রী রওশানারা রন্তা বলেন, “আমরা সরকারকে সহায়তা করছি, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না।” তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশু ধর্ষিতা আছিয়ার খবর নিচ্ছেন এবং তার দায়িত্ব নিয়েছেন।” মানববন্ধনে প্রায় দুই শতাধিক মহিলা দলের নেত্রী ও কর্মী অংশ নেন এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park