1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ 

গোপালগঞ্জ শহরের থিয়েটার রোড এলাকা থেকে টুই কর্মকার (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রী গত ২৩ জুন ২০২৫ তারিখ থেকে নিখোঁজ রয়েছে। সে শহরের যুগশিক্ষা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, ওইদিন সকালে কোচিং-এ যাওয়ার উদ্দেশ্যে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয় টুই। সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে সে বাড়ি থেকে বের হলেও, এরপর আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়ি এবং আশপাশে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ টুই কর্মকারের বাবা তপব্রত কর্মকার তপু জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। মেয়েটির নিরাপত্তা নিয়ে আমরা চরম উদ্বেগে আছি।”

নিখোঁজ ছাত্রীর শারীরিক বর্ণনা অনুযায়ী, তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল কালো ও প্রায় ১৮ ইঞ্চি লম্বা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট এবং কালো গেঞ্জি।

ঘটনার পরপরই গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মেয়েটিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য এবং পরিবারের সদস্যদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ টুই কর্মকারের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৯৩৪৩১৮১৪১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park