1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন বিলের পানিতে, নিহত ২ শ্রমিক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে বিলের পানিতে পড়ে গেলে দুই শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে সদানন্দ বালা (৩৫) এবং কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরষিত পাণ্ডের ছেলে নিরঞ্জন পাণ্ডে (৩৪)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, একটি নসিমনে বাঁশ ও গাছের গুঁড়ি বোঝাই করে শ্রমিকরা শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। কাজুলিয়া এলাকায় পৌঁছালে চালক অপর একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে পড়ে যান। এতে নসিমনের নিচে চাপা পড়ে পানিতে ডুবে ঘটনাস্থলেই সদানন্দ ও নিরঞ্জন নিহত হন। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park