1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সড়ক অবরোধ; সড়কেই যোহরের নামাজ আদায়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রিপোর্টার: মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে।

আজ বুধবার, ১৬ এপ্রিল, গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

এসময় তারা বিভিন্ন শ্লোগান দেয় এবং রাস্তার উপর গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। প্রচন্ড গরম এবং রোদের মধ্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া, শিক্ষার্থীরা আন্দোলন চলাকালে সড়কের উপর দাঁড়িয়ে যোহরের নামাজও আদায় করেন।

ঘটনার পর, জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাদের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। দুপুর ২টায় অবরোধ তুলে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ সুপার ও জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে বিষয়টি পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park