1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশ-আ.লীগ সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-আহত- ৫  

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লিফলেট বিতরণকালে বাধা দিলে আওয়ামী লীগে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা সদরে খান সাহেব শেখ মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে সংঘর্ষ হয়।

জানা যায়, কলেজের সামনে আওয়ামী লীগের কিছু কর্মী লিফলেট বিতরণ করছিলেন। এ সময় সাফায়েত গাজী নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে পুলিশের সাথে আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ৫ পুলিশ সদস্য আহত এবং উত্তেজিত আওয়ামীলীগ সমর্থিতরা পুলিশের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে গাড়ী ভাঙচুর করে। এছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মিরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই পুলিশ সদস্যদের তাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যান।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইট পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিততি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park