1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে “বর্জ্য ব্যবস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা -২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে পরিচ্ছন্ন কর্মীদের “বর্জ্য ব্যবস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “বর্জ্য ব্যবস্থাপন ও স্বাস্থ্য সচেতনতা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

পৌরবাসীর সার্বিক সহযোগিতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হবে, সমাজে ধনী-গরীব, সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পবিত্র ঈদুল আযহা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে উদযাপিত হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।

গোপালগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আঃ কাদের সরদার, গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, গোপালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, পৌর প্রশাসকের ব্যক্তিগত সহকারী মাহফুজুর রহমান লাবলু, কনজারভেন্সি ইন্সপেক্টর ইমরান আলী মোল্লা সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও পরিচ্ছন্ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় অংশ নেওয়া নারী ও পুরুষ পরিচ্ছন্ন কর্মীদেরকে পবিত্র ঈদুল আযহার দিন ও ঈদুল আযহার পরবর্তী সময়ে পৌর এলাকার সমস্ত বর্জ্য দ্রুত সংগ্রহ করে পৌরসভার নির্দিষ্ট স্থানে ব্যবস্থাপন করার দিক নির্দেশনা দেওয়া হয়। এ সকল কর্মকান্ড যথাযথভাবে পর্যবেক্ষণ বা তদারকি করার জন্যও কার্যকর ব্যবস্থা নিয়েছেন পৌর কর্তৃপক্ষ।

এর আগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার পক্ষ থেকে পৌরবাসীর নিকট জনসচেতনতামূলক হ্যান্ড লিফলেট বিতরণ, মাইকিং এর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park