1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে অবস্থিত ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) এর কর্মীরা এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিপিএসবিসি) বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এদিন, গোপালগঞ্জ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর সামনে আয়োজিত এই অবস্থান কর্মসূচি ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অযাচিত আমলাতান্ত্রিক হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ। সদস্যরা দাবি জানিয়েছেন যে, পরমাণু শক্তি কমিশন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার কাজ পরিচালনা করতে পারবে এবং সেখানে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ সহ্য করা হবে না।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ এবং কর্মীরা বলেন, “আমরা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন নিশ্চিত করার জন্য সংগ্রাম চালিয়ে যাব।” এছাড়া, তারা বলেন, “বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দেশের পরমাণু শক্তি উন্নয়ন ও চিকিৎসা খাতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং এর কার্যক্রমে কোনো ধরনের আমলাতান্ত্রিক হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”

এ বিষয়ে আরও প্রশাসনিক পদক্ষেপ ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park