1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে বিশ্ব দুগ্ধ দিবসে শিশুদের মাঝে দুধ বিতরণ ও সচেতনতামূলক আলোচনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ, ১ জুন ২০২৫:
দুধের অপর শক্তিতে মেতে উঠি একসাথে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় র‍্যালি, শিশুদের দুধ পান কর্মসূচি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গোবিন্দ চন্দ্র সরদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবির

আলোচনায় বক্তারা দুধের পুষ্টিগুণ, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দুধের ভূমিকা এবং নিয়মিত দুধপানের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি তিনটি বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর হাতে দুধের প্যাকেট তুলে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার সোহেল রানা, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, দিবসটি পালনের মাধ্যমে শিশুদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুস্থ জীবনের ভিত্তি গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park