1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ভর্তি পরীক্ষার সহায়তায় ছাত্র অধিকার পরিষদের উদ্যোগ: পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেক্স এবং অন্যান্য সেবা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

২০২৪-২৫ সেশনের গুচ্ছ সি(ঈ) ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষায় পরিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহায়তায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কার্যক্রম পরিচালনা করেছে।

এডমিশন হেল্প ডেক্স (ভর্তি সহায়তা কেন্দ্র) স্থাপন করে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা গুচ্ছ সি ইউনিট ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেছে। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের রুম চিনিয়ে দেওয়া, ব্যাগ, মোবাইল, ঘড়ি ইত্যাদি সুরক্ষিত রাখার ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানি, কলম, স্যালাইন, টিস্যু ইত্যাদি বিতরণ করেন।

পরীক্ষার্থীরা ছাত্র অধিকার পরিষদের এই সহায়তা কার্যক্রমে খুবই উৎফুল্ল হয়েছেন। তারা জানান, এমন সহায়তা প্রত্যাশা করেন প্রতিটি ছাত্র সংগঠনের কাছ থেকে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জসিম উদ্দিন পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, “এডমিশন প্রতিটি শিক্ষার্থীর জীবনে টার্নিং পয়েন্ট, তাই এ সময়টা গুরুত্ব সহকারে নিয়ে ভালো প্রস্তুতির মাধ্যমে পরীক্ষা দিন, যাতে ভবিষ্যতের জন্য সঠিক প্রস্তুতি থাকে।”

মেম্বার সেক্রেটারি সাইদুর রহমান বলেন, “এডমিশন প্রতিটি শিক্ষার্থীর জন্য উচ্চ শিক্ষার সিঁড়ি, তাই ভালো প্রস্তুতির মাধ্যমে সিঁড়ি বেয়ে উপরে উঠুন এবং ভবিষ্যৎ জীবনে উজ্জ্বল হয়ে উঠুন।” তারা আরও বলেন, “গোবিপ্রবিতে ভর্তি হলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এবং যেকোনো সহায়তায় কাজ করতে আমরা সদা প্রস্তুত।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park