1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ভ্যান উল্টে চালকের মৃত্যু, পরিবারের আবেদন ময়নাতদন্ত ছাড়াই দাফনের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে দ্রুতগতিতে ভ্যান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গিয়ে জামাল শেখ (৫০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল শেখ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জামাল শেখ ভ্যান চালিয়ে সাতপাড় এলাকা থেকে নিজ বাড়ি বৌলতলী ফিরছিলেন। এসময় ভ্যানে কোনো যাত্রী ছিল না। গান্ধিয়াশুর নামক স্থানে পৌঁছালে ভ্যানটি অতিরিক্ত গতির কারণে উল্টে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মীর সাজেদুর রহমান জানান, “ঘটনার সত্যতা নিশ্চিত করছি। পরিবারের সদস্যরা আবেদন করেছেন ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park