1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংলগ্ন আউটার প্র্যাকটিস গ্রাউন্ডে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে।

উদ্বোধনী আয়োজন:

মঙ্গলবার বিকেলে মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যাডভোকেট কাজী জিন্নাত আলী। আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদসহ অনেকে।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ:

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান, ডা. কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা মোল্যা, চেম্বারের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেলার উদ্দেশ্য ও আকর্ষণ:

সিনিয়র সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন জানান, গোপালগঞ্জে চিত্তবিনোদনের তেমন ব্যবস্থা না থাকায় প্রতিবছরই এ মেলার আয়োজন করা হয়। তবে বিগত দুই বছর বিভিন্ন প্রতিকূলতার কারণে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এবার সুস্থ বিনোদন ও ব্যবসার প্রসার ঘটাতে মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় দেশি-বিদেশি কুটির, হস্ত ও বৃহৎ শিল্পে উৎপাদিত পণ্য, খাদ্যসহ বিভিন্ন পণ্যের স্টল বসেছে। ক্রেতারা সুলভ মূল্যে এসব পণ্য কিনতে পারবেন। পাশাপাশি মেলায় থাকছে নাগরদোলা, সার্কাসসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park