1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে মৎস্য কর্মকর্তার অভিযান: অবৈধ জাল ও কাঠা উচ্ছেদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের বিলরুট ক্যানালে সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যাপক অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবতী।

জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় অভিযানে অংশগ্রহণ করেন মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবতী, মেরিন ফিশারীজ অফিসার মোফিজুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা সায়েদ্যুল ইসলাম ভুইয়া, এবং অন্যান্য স্থানীয় সুধীজন।

অভিযানের ফলে বিলরুট ক্যানাল, হরিদাসপুর, উলপুর, বসারথের খাল, তালতলা ও নিজরা এলাকায় ১১টি অবৈধ কাঠা উচ্ছেদ করা হয়। পাশাপাশি, ১০,০০০ মিটার কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা) এবং ২,৫০০ মিটার চায়না দুয়ারী জাল (আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা) জব্দ করা হয়। এসব অবৈধ জাল ও কাঠা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ অভিযানের উদ্দেশ্য ছিল গোপালগঞ্জে মৎস্যসম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা করা। মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবতী জানান, এসব অবৈধ কার্যকলাপ মৎস্য সম্পদ ও স্থানীয় জনস্বার্থের জন্য ক্ষতিকর, তাই এসবের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়া, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park