
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে যৌথ অভিযানে ৪৮৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টার দিকে সদর উপজেলার টুঙ্গীপাড়া রোডে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে মেজর জুভেন ওয়াহিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
আটককৃত ব্যক্তির নাম তুরজাউন (৩০)। তিনি নড়াইল জেলার নড়াগাতি থানার পাখিমাড়া গ্রামের আইযুব মোল্লার ছেলে।
অভিযানে তার কাছ থেকে ৪৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পালসার মোটরসাইকেল, নগদ ২৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সকাল ১১টা ৩০ মিনিটে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মালামাল গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।