1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে রমজান সামনে রেখে বাজার তদারকি: দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এমপি ডা. কে এম বাবরের নির্দেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে সরবরাহ নিশ্চিত করতে গোপালগঞ্জের বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

বাজার পরিদর্শনকালে তিনি চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা ও পেঁয়াজসহ রমজানে অধিক চাহিদাসম্পন্ন পণ্যের খুচরা মূল্য, মজুত পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেন। একই সঙ্গে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বৃদ্ধির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় এমপি ডা. কে এম বাবর বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘব করাই আমাদের প্রধান লক্ষ্য। সরকার ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। কেউ অসাধু উপায়ে দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, রমজানজুড়ে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park