1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা লেগে কলেজছাত্র নিহত হয়েছে। এতে একজন আহত হয়েছে। আজ বুধবার (১ মে) রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে দূর্ঘটনা ঘটে।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহত তীব্র মোল্যা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাঠাদুরো গ্রামের মিন্টু মোল্যার ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসাপাড়া এলাকার মামা সাইমন চৌধুরীর বাসায় থেকে লেখাপড়া করতেন। তিনি সরকারি বঙ্গবন্ধু কলেজের ব্যাচেলর অব বিজনেস ষ্ট্যাডি (বিবিএস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

ওসি মো. আনিচুর রহমান জানান, মোটরসাইকেলে করে আহত নাহিম চৌধুরীকে নিয়ে গোবরা যাচ্ছিলেন তীব্র। এ সময় মোটরসাইকেলটি শহরের এলজিইডি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে ধাক্কা মারে। এতে তীব্র ও নাহিম মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তীব্রকে মৃত ঘোষণা করেন। আহত নাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park