1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ০১ -আহত ৭ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

০২-ফেব্রুয়ারি ১১/৩০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার জহুরুল হক কলেজ মোড়, গোপীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ০১ জন নিহত ও ৬-৭ জন আহত হয়।নিহত ব্যক্তি হলেন‌ঃ আব্দুল্লাহ (২২),

পিতা- বুলবুল গাজী, সাং-চন্দ্রদিঘলিয়া গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ। আহত ব্যক্তিদের পরিচয়, ফয়সাল মোল্লা (১৮) পিতা- মাহমুদুল্লাহ, সাং মেরি গোপীনাথপুর, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ। কালা মোল্লা , (২২) পিতা- ঝন্টু মোল্লা, চন্দ্রদিঘলিয়া গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ।এসকের মোল্লা (২৭) পিতা- সোলেমান মোল্লা চন্দ্রদিঘলিয়া গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ। রুবেল মোল্লা (২৫), পিতা- ফুলমিয়া মেরি গোপীনাথপুর গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।আব্দুল হালিম মোল্লা (২৮) পিতা- ইলিয়াস হোসেন মোল্লা চন্দ্রদিঘলিয়া গোপালগঞ্জ সদর গোপালগঞ্জ। আলী আজগর মোল্লা (৫৫) পিতা মৃত সলেমান মোল্লা।নিহতের লাশ বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে এবং আহতরা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে, বর্ণিত ব্যক্তিরা ট্রলি যোগে কাশিয়ানী যাওয়ার পথে ঢাকা- খুলনা মহাসড়কের জহুরুল হক কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনা গামী যাত্রীবাহী বাস ওয়েলকাম এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতরা উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক যাত্রীবাহী বাস ওয়েলকাম গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park