1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে সহিংসতার পর যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি  

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর জেলা প্রশাসনের নির্দেশে বুধবার রাত থেকে কারফিউ জারি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, সংঘর্ষ ও বিশৃঙ্খলার পরবর্তী সময়ে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, “পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জনগণের জানমাল রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। অভিযান অব্যাহত থাকবে।”

এদিকে, সহিংসতার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিলেও প্রশাসনের কঠোর অবস্থানের ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে জেলার গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনাগুলোতে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park