
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাংবাদিক আল ইমরানের গোয়াল ঘর থেকে বাছুরসহ একটি গাভী চুরি হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) গভীর রাতে আনুমানিক ৩টার দিকে চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে গরু চুরি করে নিয়ে যায়।
সাংবাদিক আল ইমরান জানান, তার বাবা পরিবারের দুধের চাহিদা মেটাতে একটি গাভী পালন করছিলেন। গতকালও গাভীটি থেকে প্রায় ২ কেজি দুধ সংগ্রহ করা হয়েছিল। কিন্তু গভীর রাতে চোরেরা সেটি চুরি করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, “কাশিয়ানী উপজেলায় প্রায়ই গরু চুরির ঘটনা ঘটছে। অন্যের গরু চুরির নিউজ করেছি, আজ নিজেই সেই অভিজ্ঞতা পেলাম। কাশিয়ানীতে প্রতিটি গরু চুরির ঘটনায় সুষ্ঠু তদন্ত হলে এবং প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হলে এমন ঘটনা বারবার ঘটত না।”