1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক’কে ফাঁসাতে ১০ হাজার টাকায় আপন ছোট ভাইকে খুন করায় বড় ভাই, যা জানালেন পুলিশ সুপার 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জে নিজের স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে ফাঁসাতে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে আপন ছোট ভাইকে হত্যা করায় বড় ভাই। আজ দুপুরে গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মো : মিজানুর রহমান।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন গত বছরের ৫ ডিসেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল ব্রীজের কাছে একটি ডোবা তেকে ওয়েজকোরনী নামে ৩০ বছরের এক যুবক ভ্যান চালকের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ সনাক্ত হওয়ার পর মামলা করতে গড়িমসি করে নিহতের পরিবারের লোকজন। এরপর গোয়েন্দা পুলিশ ডিবি ঘঁনাটি তদন্ত শুরু করলে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য। এ সময় তিনি আরো জানান গত ২০২৪ সালের ২৬ নভেম্বর নিখোজ হয় ওয়েজ কোরোনী ২৭ নভেম্বর তার হত্যাকারী আপন বড় ভাই জাহাঙ্গীর খান গোপালগঞ্জ সদর থানায় নিখোজের একটি সাধারন ডায়েরী করে।

এর একদিন পরেই জাহাঙ্গীর তার ভাইয়ের অপহরণের অভিযোগ এনে নিজে বাদী হয়ে তার স্ত্রী ফাতেমা বেগম ও তার পরকীয়া প্রেমিক রুবেল হোসেন এবং জাহাঙ্গীরের শশুর শাশুড়ী সহ মোট চার জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। অথচ হত্যাকারী বড়ভাই পাশন্ড জাহাঙ্গীর ওয়েজ কোরোনি’র ব্যাটারী চালিত ভ্যানটি ২৫ হাজার টাকায় বিক্রি করে কিলিং মিশনে অংশ নেওয়া অন্য হত্যাকারীদের ১০ হাজার টাকা পরিষদ করে। কিন্ত গোপালগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবি’র অনুসন্ধানে বেরিয়ে আসে এ হত্যা কান্ডে আসল ঘটনা।

নিহত ওয়েজ কোরোনী ও তার হত্যাকারী আপন বড় ভাই জাহাঙ্গীর গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের চরতালা গ্রামের মৃত ইসমাইল খান এর ছেলে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park