1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে স্বাস্থ্যসেবায় নৈরাজ্য: ব্যাঙের ছাতার মতো ক্লিনিক,ও ডায়াগনস্টিক সেন্টার -নেই নজরদারি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জ জেলার একমাত্র সরকারি উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। অথচ জেলার সাধারণ মানুষের একাংশ প্রশ্ন তুলছেন—এই প্রতিষ্ঠান থেকে তারা কতটা গুণগত চিকিৎসা সেবা পাচ্ছেন?

বস্তুত, মেডিকেল কলেজকে ঘিরে জেলার শহর ও আশপাশে অর্ধশতাধিক বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। সাধারণ রোগীরা সরকারি চিকিৎসা না নিয়ে বরং ছুটছেন এসব প্রতিষ্ঠানের দিকে। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি সরকারি হাসপাতালের সেবার মান নিয়ে মানুষের আস্থার অভাব রয়েছে?

অভিযোগ রয়েছে, নামী চিকিৎসকরাও নিয়মিত সরকারি দায়িত্বের বাইরেও সময় দিচ্ছেন এসব বেসরকারি প্রতিষ্ঠানে। অধিকাংশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেরই নেই বৈধ কাগজপত্র, নেই নিবন্ধন। তদারকি সংস্থা যেমন—সিভিল সার্জন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই চলছে এসব প্রতারণামূলক স্বাস্থ্যসেবা।

সচেতন মহলের দাবি, সরকারি হাসপাতালের চিকিৎসা সেবার মান নিশ্চিত করা এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জরুরি নজরদারি ও আইনি ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। জনস্বাস্থ্যের নিরাপত্তা ও আস্থার স্বার্থে দ্রুত কার্যকর উদ্যোগ চায় গোপালগঞ্জবাসী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park