1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ১০ কেজি গাঁজাসহ যুবক আটক, সহযোগী পলাতক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়।

শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুরে পৌরসভার বিশ্বাস বাড়ী রোডের মিয়াপাড়া এলাকায় ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) আব্দুস সালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ মাহিম সর্দার (২২) কে হাতেনাতে আটক করা হয়। এসময় কাবিরুল মোল্লা (২০) নামের অপর আসামি পালিয়ে যায়। পরে কাবিরুলের ভাড়াকৃত ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে নীল পলিথিনে মোড়ানো পাঁচ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ১০ কেজি গাঁজা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহিম সর্দার স্বীকার করেন, তিনি কাবিরুলের সহায়তায় দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ সদর এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park