1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ২২০০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ কাভার্ড ভ্যান আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযানে ২২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল গোনাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি কাভার্ড ভ্যান থামানো হয়। তল্লাশিতে ২২০০ কেজি পলিথিন পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

পরে গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তাঁর উপস্থিতিতে কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল পরিচালিত মোবাইল কোর্টে ভ্যান মালিকের কাছে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল বলেন, “পলিথিন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আইন অমান্য করে যারা এ ধরনের ব্যবসা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এসআই রোমান মোল্লা আরও জানান, উদ্ধারকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, দেশে পলিথিন ব্যবহার ও বিপণন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ থাকলেও এখনো চোরাইপথে এসব পণ্য সরবরাহের ঘটনা ঘটছে। পরিবেশবিদদের মতে, পলিথিন মাটির উর্বরতা নষ্ট ও ড্রেনেজ ব্যবস্থায় বাধা সৃষ্টি করে পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park