
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহীত হটকারী সিদ্ধান্ত এর বিরুদ্ধে এবং ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
মিছিলটি মেডিকেল কলেজ চত্বর থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হয়ে আবার মেডিকেল কলেজ চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন চিকিৎসক ডাঃ রেজাউল করিম রাজু এবং ডাঃ আরাফাত মিয়া।
বক্তারা স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নেয়া সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।