1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জে ৭০০ জনকে ফ্রি চক্ষু সেবা, ছানি অপারেশনসহ ওষুধ ও চশমা দিয়েছে এফসি গ্রুপ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি চক্ষু সেবা দিয়েছে এফসি গ্রুপ। শনিবার (১০ মে) সকাল সাড়ে ৯টায় নিজড়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই চক্ষু ক্যাম্পে প্রায় ৭০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।

ক্যাম্পের আয়োজন করেন এফসি গ্রুপ বাংলাদেশ শাখার ব্যবস্থাপক আকিব ইসলাম, যিনি নিজ জন্মভূমির মানুষের জন্য এই সেবার উদ্যোগ নেন। গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১৪ জনের একটি মেডিকেল টিম সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত এই সেবা প্রদান করেন।গ

এ সময় রোগীদের চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়, দেওয়া হয় বিনামূল্যে ওষুধ ও চশমা। ৪০ জন ছানি রোগীকে পরবর্তী সময়ে বিনামূল্যে অপারেশন করানোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আয়োজকরা জানান।

চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবক শহিদুল ইসলাম বাবু সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ শাহিন ইকবাল, পরিচালক গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট। সভাপতিত্ব করেন মাওলানা আকরামুজ্জামান সরদার।

বিশেষ অতিথি ছিলেন ডা. অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান (পিএইচডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়), গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম.এইচ. খান মঞ্জু, নিজড়া ইউনিয়ন চেয়ারম্যান আহমেদ আলী মিনা ধলু, সাবেক চেয়ারম্যান সরদার আজিজুর রহমান এবং এফসি গ্রুপের উপদেষ্টা লরেন্স বাড়ৈ।

সেবাগ্রহণকারীরা জানান, এই আয়োজন তাদের কাছে আশীর্বাদস্বরূপ—বিশেষত যাদের পক্ষে চক্ষু চিকিৎসার ব্যয় বহন সম্ভব নয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park